,

যেখানে বিয়েতে উপহার দেয়া হয় সাপ!

presidentডেস্ক রিপোর্ট : আত্মীয়ের বিয়েতে কী দেবেন ভাবছেন? মোবাইল ফোন, ল্যাপটপ না শাড়ি, গহনা? উপহার পেলে সবাই খুশি হয়। তবে ভারতের ছত্তিশগড়ের যোগীনগরে কেউ যদি আপনার পরিচিত হয়, তাকে ভুলেও নেমন্তন্ন করবেন না! তিনি বিয়েতে এলেই সবাই অাঁতকে উঠবে। কারণ ২১টি জ্যান্ত সাপ নিয়ে আসবেন আপনার সেই বন্ধু! সৌজন্য রক্ষার খাতিরে উপহার নিতেই হবে।

এটাই প্রথা ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার যোগীনগরের বাসিন্দাদের। তারা বিয়েতে সাপ উপহার দেন! স্থানীয় নিয়মানুসারে, সেই ২১টি সাপকে পুরো দুই মাস খাইয়ে-দাইয়ে তোয়াজ করতে হবে। ঘরের মধ্যে একটা বা দুটো হাঁড়িতে ২১টি সাপ অনবরত কিলবিল করছে। মাঝেমধ্যেই ফোঁসফোঁস করছে। এ রকম চলবে পুরো দুই মাস। তারপর সেই সাপগুলোকে আবার জঙ্গলে ছেড়ে দিতে হবে।

এক অদ্ভুত নিয়ম এই যোগীনগরের। এখানে সন্তানের মতো পালিত হয় সাপ প্রতিটি বাড়িতে। কেউ যদি সাপ মেরে ফেলেন, তাহলে তাকে বিশাল অনুষ্ঠান করে শেষকৃত্যের ব্যবস্থা করতে হবে। সঙ্গে অনেক খাওয়া-দাওয়া।

যোগীনগর এলাকাটি সাপুড়েদের জন্য প্রসিদ্ধ। এখানকার বাসিন্দাদের মূল পেশা সাপ ধরা। আর সাপের খেলা দেখানো। ছোট-বড় সবাই মনের আনন্দে গোখরো, কেউটে, চন্দ্রবোড়া, শাঁখামুটিসহ বিভিন্ন ধরনের সাপ ধরতে ওস্তাদ। যোগীনগরের প্রচলিত রীতি, জঙ্গল থেকে সাপ ধরে মাস দুয়েক পর আবার সাপকে জঙ্গলে ছেড়ে দেয়া। আবার বিভিন্ন ঔষধি গাছের পাতা দিয়ে চিকিৎসাও করেন তারা।

ছত্তিশগড় বনবিভাগ ব্যাপক প্রচার চালিয়েছে, সাপ না ধরতে। কিন্তু যোগীনগরের বাসিন্দারা তা মানেননি। তাদের দাবি, প্রচুর সাপ ধরলেও তাদের কোনোরকম ক্ষতি করা হয় না। সাপ ধরা তাদের সামাজিক রীতি। সেই রীতি অনুসারে যোগীনগরে কোনো বিয়ে অনুষ্ঠিত হলে ‘কন্যাপণ’ হিসেবে অন্যান্য উপহারের পাশাপাশি ২১টি সাপ দেয়া হয়। সাপ না দিলে বিয়েই হবে না। সাপের সংখ্যা কম পড়লে অন্যদের কাছে সাপ ধার করা হয়।

যোগীনগরের অর্থনৈতিক অবস্থা খারাপ। অভিযোগ আছে, সরকারি প্রকল্পের অধীনে কোনো কাজই মেলে না। এলাকায় পেঁৗছায়নি বিদ্যুতের লাইন। রোজগারের জন্য তাই সাপ ধরাকেই মূল পেশা হিসেবে রেখে দিয়েছেন যোগীনগরবাসী।
সংবাদসূত্র : কে-২৪ নিউজ, ইনডিয়া টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে