,

আফগানদের বিপক্ষে খেলার আশা তামিমের

tamimস্পোর্টস ডেস্ক : সাকিব-মুশফিক, ইমরুল-সৌম্যরা যখন শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে অনুশীলনে নামলেন তামিম ইকবাল তখন মাঠের সীমানায় রানিং করে যাচ্ছেন। আঙ্গুলে চোট থাকায় মনে হচ্ছিলো ব্যাট হাতে নেয়ার অবস্থাতে নেই জাতীয় দলের এ ওপেনার।

সবার ব্যাটিং অনুশীলন যখন শেষ পর্যায়ে, তখন ব্যাট হাতে অনুশীলনে নেমে সবাইকে অবাকই করলেন তামিম। একটু-আধটু নয়; প্রায় ঘণ্টাখানেক নেটে ব্যাট চালালেন আক্রমণাত্মক মেজাজে।

অনুশীলন শেষে নিজেই জানালেন, আঙ্গুলে ব্যথা নেই। তামিমের আশা আফগানিস্তানের বিপক্ষে খেলার, ‘সব কিছু নির্ভর করছে আমার উপর। আজ ব্যাটিং করলাম সমস্যা হয়নি। এভাবে থাকলে আমার মনে হয় আফগানিস্তান সিরিজে খেলতে আমার কোনো সমস্যা হবে না।’

গত ২৭ আগস্ট অনুশীলন করতে গিয়ে বাঁহাতের আঙ্গুলে চোট পান তামিম। এমআরআই করা হলে আঙ্গুলে চিঁড় ধরা পড়ে। চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন বিসিবির চিকিৎস দেবাশীস চৌধুরী। চার সপ্তাহ না পেরোতেই ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। এখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় দেশসেরা এ টাইগার ওপেনার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা