,

রণবীর-ঐশ্বরিয়ার চুমুর ছবি ভাইরাল, অশান্তি বচ্চন পরিবারে

imageবিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির আগেই চারদিকে শোরগোল ফেলে দিয়েছে। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বচ্চন বধূকে একটি বড় ব্যানারের ফিল্মে কাজ করতে দেখতে পাবেন তার ভক্তরা। যা সাধারণ মানুষের উৎসাহের একটি বড় কারণ। অন্যটি সিনেমার ট্রেলারে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ঐশ্বরিয়ার উপস্থিতি। যা অস্বস্তিতে ফেলেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে। কারণ সম্পর্কসূত্রে তিনি যে সাবেক এই বিশ্ব সুন্দরীর শ্বশুর।

বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, চিত্রনাট্যে রণবীর-ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যের কথা জানতে পেরেই নাকি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানকে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন অমিতাভ। ছবির ট্রেলার দেখার পর অমিতাভের ক্ষোভ আরও বাড়ে। তিনি সরাসরি দৃশ্যটি বাদ দিতে বলেন সিনেমা থেকে। তখন প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক করণ জোহর অনেক বুঝিয়ে শান্ত করেন অমিতাভকে। তিনি অমিতাভকে বলেন, দৃশ্যটি একেবারেই নিরামিষ ও নিরীহ প্রকৃতির। কাজেই এই নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।

এদিকে, শোনা যাচ্ছে, দৃশ্যটিতে অভিনয় করার জন্য ঝামেলা হয়েছে অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যেও। অভিষেকও নাকি ছবির ট্রেলারে রণবীরের সঙ্গে নিজের স্ত্রীকে ঘনিষ্ঠ হতে দেখে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন।

ব্যাপারটা শেষ পর্যন্ত কতদূর গড়ায় সেটাই এখন দেখার। তবে আশা করা যায়, বচ্চন পরিবার পেশাগত দায়কে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে স্থান দিতে সক্ষম হবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে