,

ইনস্টাগ্রামে শিল্পার রেসিপি

1462789445বিনোদন ডেস্ক : মজার সব খাবার দেখতে চান? খেতে না পারলেও দেখে অর্ধভোজন করা যাবে। তবে ঢুঁ মারতে হবে শিল্পার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আসছে অক্টোবরে সপ্তাহে অন্তত তিনবার মজাদার খাবারের ছবি পোস্ট করবেন এই খাবার সচেতন বলিউড তারকা।

আগে থেকেই শারীরিক সৌন্দর্য ও স্বাস্থ্যসম্মত খাবারে বেশ সজাগ এ অভিনেত্রী। সেটি ছড়িয়ে যাবে এবার। এখন তিনি নিজের বানানো মজাদার সব রেসিপি ইনস্টাগ্রামে পোস্ট করবেন। ভক্তরা খুব সহজেই দেখতে পারবেন শিল্পার বানানো সব খাবারের রেসিপি।

অভিনেত্রীর একটি সূত্র জানায়, শিল্পা প্রায়ই তাঁর স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিয়ানের জন্য পুষ্টিকর মজাদার খাবার বানান। তাঁকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে এসব রেসিপি পোস্ট করার জন্য অনুরোধ করা হয়। শিল্পা অক্টোবর মাসে সপ্তাহে তিনবার ১২ ধরনের স্বাস্থ্যকর রেসিপি পোস্ট করবেন। অভিনেত্রী অবশ্য ভক্তদের সব জিজ্ঞাসার জবাব দেবেন।

এ বিষয়ে শিল্পার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করেছেন। শিল্পা বলেন, ‘উৎসব মৌসুম মানেই একসঙ্গে সময় কাটানো, ভরপুর মজাদার খাওয়াদাওয়া, কিন্তু এটা একজনের স্বাস্থ্যের বিষয় নয়। সুস্বাদু খাবারের আনন্দ ভাগাভাগিরও পথ আছে। এ ব্যবস্থা আমি সুন্দরভাবে করার ইচ্ছা করছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা