বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবে বিএনপি!

downloadনির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসছে বিএনপি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে দলটি। এক্ষেত্রে ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশন গঠন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে সরকারকে।তবে কৌশলগত কারণে এখনই এ বিষয়ে ঘোষণা দেবে না বিএনপি। বরং আগামী দুই বছর ভাষণ-বক্তৃতায় দলটির নেতারা নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের মৌখিক দাবি তুলবেন। আর ভেতরে ভেতরে ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে সরকারের ওপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করবেন।
উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝটিকা সফরে ঢাকায় আসা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

ঢাকায় মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সবার অংশগ্রহণে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কূটনৈতিক সম্পর্কের আওতার মধ্যে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

তার এ আহ্বানে জন কেরি এ বিষয়টিই পরিষ্কার করেন যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটিতে আর সম্পৃক্ত করা যাবে না। এটি এখন ডেথ ইস্যু। সুতরাং, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে।

সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় সংবিধানে ফের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা না করা নিতান্তই ক্ষমতাসীনদের ইচ্ছার ব্যাপার। এ নিয়ে বাইরে থেকে চাপ প্রয়োগ করে কোনো ফল হবে না। সুতরাং, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আলোকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচন যখনই হোক বিএনপিকে অংশ নিতে হবে।

বৈশ্বিক রাজনীতিতে বিএনপির ‘শুভাকাঙ্ক্ষী’ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এ পরামর্শ ইতিবাচক হিসেবে নেন খালেদা জিয়া। বিএনপির ইতিবাচক রাজনীতির পক্ষের অন্য নেতারাও এতে সায় দেন।

বৈঠকে কেবল দু’টি বিষয় নিশ্চিত করার দাবি জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেগুলো পূরণ হলেই বর্তমান সংবিধানের আলোকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার বিষয়টি ভেবে দেখবেন বলেও জানান তিনি। এ দু’টি শর্ত হলো- নির্বাচনের আগেই ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।

সূত্র জানায়, খালেদা জিয়ার এ দুই শর্ত যৌক্তিক ও যথাযথ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সেগুলো নিশ্চিতে চেষ্টা করবেন বলে জানান।

কূটনৈতিক সূত্রমতে, ঢাকা ছাড়ার আগে খালেদা জিয়ার দেওয়া শর্ত দু’টির কথা সরকারের উচ্চ পর্যায়কে অবহিত করে যান জন কেরি। বিষয়টি মাথায় রেখে আগামী নির্বাচনের আগেই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের সময় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার ব্যাপারে যত্নবান হওয়ার তাগিদ দেন।

সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেন বিএনপির এমন একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, নির্বাচনের আগে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে পারলে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবে বিএনপি। খালেদা জিয়ার দেওয়া এ দু’টি শর্তের ব্যাপারে সরকারের অবস্থান আপাতত ইতিবাচক।

তবে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলানিউজকে বলেন, ‘বর্তমান সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, দলের বড় একটা অংশ শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে বিএনপির হাইকমান্ডকে সতর্ক করছেন’।

‘তাছাড়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত হলে এবং জনগণ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না- এটি আওয়ামী লীগের জানা আছে। সুতরাং, তাদের পক্ষে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা সম্ভব হবে না’।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ