,

কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রবিবার আবুল কালাম (৫৫) ও মতিউর রহমান (৭০) নামে ওই দুই কয়েদির মৃত্যু হয়।জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, মৃত অবস্থাতেই ওই দুই কয়েদিকে হাসপাতালে আনা হয়েছিলো।

jail_51167
কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া জানান, মারা যাওয়া দুই কয়েদির মধ্যে আবুল কালাম কুমিল্লার বুড়িচংয়ের বাসিন্দা। তার বাবার নাম আহমদ আলী। আবুল কালাম মাদকসহ ৬টি মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বেলা ১১টা ৫০মিনিটে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, দুপুর ১২টা ৫৫ মিনিটে আরেক কয়েদি মতিউর রহমান রকেটকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মতিউর রহমান লালবাগ কাশ্মীরিটোলার বাসিন্দা। তার বাবার নাম মৃত মুজিবুর রহমান।কারারক্ষী জাকারিয়া আরো জানান, মারা যাওয়া দুই কয়েদির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা