,

নাগা-সামান্থার বিয়ে?

 

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। বর্তমানে তিনি ‘প্রেমাম’ সিনেমার শুটিং করছেন। শোনা যাচ্ছে এরপরই অর্থাৎ আগামী বছর তিনি ব্যাচেলর জীবনের ইতি টানতে চলেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসবেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা নাগার্জুনার ছেলে নাগা চৈতন্য।
samantha-ruth-prabhu-and-nagachaitanya
‘বিয়েটা আগামী বছর হতে যাচ্ছে। তারিখ চূড়ান্ত করে বাবা ঘোষণা করবেন। এই মুহূর্তে এর বেশি তথ্য আমি ফাঁস করতে পারবো না।’ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে বলেছেন চৈতন্য।

কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার প্রেমের খবর ছড়িয়েছিল। ফলে গুঞ্জন রটেছে যে, চৈতন্য সামান্থাকেই বিয়ে করছেন কিনা? চৈতন্য-সামান্থার সম্ভাব্য বিয়ের গুঞ্জন আরো বেশি জোড়ালো হওয়ার কারণ কিছুদিন আগে এটাও রটেছিল যে, তাদের পরিবার ইতিমধ্যে দুজনকে নাকি আর্শীবাদও করেছেন।

চৈতন্য যদিও হবু বধূ সম্পর্কে কোনো মন্তব্য প্রকাশে রাজি হননি, কিন্তু চৈতন্যর বিয়ের খবরে সামান্থাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ট্রল করা হচ্ছে- ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে