,

জাপানে কুমারি নারীর সংখ্যা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে অবিবাহিত কুমারি নারী ও কুমার পুরুষের সংখ্যা বাড়ছে। সরকারি একটি জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।

 

japan11474197777
জাপানের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। দেশটিতে বিয়ে করার জন্য কর মওকুফসহ সরকারি বিশেষ প্রণোদনারও ব্যবস্থা রয়েছে। এরপরেও বিয়ের প্রতি জাপানি তরুণ-তরুণীদের আগ্রহ বাড়ছে না। দেশটিতে অবিবাহিত নারী-পুরুষের সংখ্যা বছর বছর বেড়েই চলছে।

জাপানের জনসংখ্যা বিষয়ে প্রতি পাঁচ বছর পর গবেষণা চালায় দেশটির জাতীয় পরিসংখ্যান ইনিস্টিটিউট ও সামাজিক নিরাপত্তা গবেষণা সংস্থা। চলতি বছর সংস্থাটি তাদের গবেষণা প্রতিবেদনে ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত নারী-পুরুষ সম্পর্কের সংখ্যাচিত্র প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ১৯৮৭ সালে প্রথম পরিচালিত জরিপে ১৮ থেকে ৩৪ বছরের ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ৫ শতাংশ নারী অবিবাহিত থেকে যাচ্ছে। ২০১০ সালে এটি হ্রাস পেয়ে ৩৬ দশমিক ২ ও ৩৮ দশমিক ৭ শতাংশে এসে দাঁড়ায়।

চলতি বছরের জরিপে দেখা গেছে, পরিস্থিতি আরো খারাপের দিকে গিয়েছে। ৭০ শতাংশ পুরুষ ও ৬০ শতাংশ নারী কোনো ধরণের সম্পর্কে জড়াচ্ছে না। এদের মধ্যে আবার ৪২ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ২ শতাংশ নারী জানিয়েছে তারা এখনো কুমারি। তারা কখনো কারো সঙ্গে যৌন সম্পর্কে জড়ায়নি।

গবেষক দলের প্রধান জুতোশি ইশি বলেন, ‘এসব অবিবাহিত নারী-পুরুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান। কিন্তু যখন তারা তাদের কল্পিত আদর্শ ও বাস্তবতার মধ্যে ফারাক দেখতে পায় তখন বিয়ে থেকে দূরে সরে আসে। এ কারণে লোকজন হয় দেরিতে বিয়ে করছে নতুবা তারা সারাজীবন নিঃসঙ্গ কাটিয়ে দিচ্ছে, যার ফলে দেশের জন্মহারে নিম্মগতি দেখা দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা