,

বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার বই অনলাইনে

 

নিজস্ব প্রতিবেদক :তামিম শাহরিয়ার সুবিনের ‘কম্পিউটার প্রোগ্রামিং ১ম খণ্ড’ বইটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হয়েছে।দ্বিমিক প্রকাশনীর প্রকাশিত কম্পিউটার প্রোগ্রামিংয়ের বইটিতে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে পয়েন্টার, ফাইল, রিকার্শন, বিটওয়াইজ অপারেশন, স্ট্রাকচার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে।

tamim_51155

বইটি বিষয়ে তামিম শাহরিয়ার সুবিন বলেন, আমি সবসময় মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনের দিকে জোর দিই। কারণ কারো বেসিক খুব ভালো থাকলে সে বহুদূর যেতে পারবে। তাই এই বইতেও প্রোগ্রামিংয়ের মৌলিক কিছু বিষয় নিয়ে আলাপ করেছি। ১ম খণ্ডের মতো, এই বইতেও প্রোগ্রামিং ভাষা হিসেবে সি ব্যবহার করেছি। এই বইটি পড়ার পরে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞান যেমন বাড়বে, তেমনি সি প্রোগ্রামিং ভাষায় দক্ষতাও বৃদ্ধি পাবে। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের গড়পড়তা মান বৃদ্ধিতেও বইটি অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।

বইটি রিভিউ করেছেন শাহরিয়ার মঞ্জুর, শহীদুল ইসলাম (সুমন), মীর ওয়াসি আহমেদ ও তাহমিদ রাফি। ১৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে ঢাকার নীলক্ষেতের হক লাইব্রেরি, মানিক লাইব্রেরি এবং অনলাইন বইয়ের দোকান রকমারি ডটকমের https://www.rokomari.com/book/119934/%E0%A5%A4 এই ঠিকানায়। প্রথম খণ্ড পেতে যেতে হবে এই https://www.rokomari.com/book/10053/ ঠিকানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা