,

সরাইলে বাসচাপায় একজন নিহত

sarail-picc-n-g-18-09-16-1

স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসচাপায় ধন মিয়া (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ধন মিয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কাঁটানিসার গ্রামের নোয়াব মিয়ার ছেলে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে সিলেট অভিমুখি দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ধন মিয়া মারা যান।

ওসি আরো জানান, অটোরিকশাটি পার্শ্ব রাস্তা থেকে প্রধান সড়কের উঠার সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা