,

চালকদের বাড়তি ট্রিপের লোভেই সড়কে এতো প্রাণহানি : সেতুমন্ত্রী

kader-1-550x362সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কে গাড়ির বেপরোয়া গতির কারণেই এবার ঈদের সময় এতো মানুষের প্রাণহানি ঘটেছে। অতিরিক্ত ট্রিপ দেয়ার লোভে চালকরা অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়েই এতগুলো মানুষকে অকালে ঝড়ে যেতে হলো। এর দায় আমাদের সবাইকে নিতে হবে।
রোববার বিকালে বিআরটিএ’র এলেনবাড়ি (তেজগাঁও) কার্যালয়ে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা কেউ এর দায় এড়াতে পারি না। মহাসড়কে গাড়ি চালানোর একটা নির্দিষ্ট গতি রয়েছে। অনেক সময়ই চালকরা তা না মানায় যাত্রীবাহী বাসগুলোকে দুর্ঘটনায় পড়তে হয়েছে।’
মন্ত্রী বলেন, এর আগে মহাসড়কে অনেকগুলো ব্লাক স্পট চিহিৃত করে সেখানে আমরা অনেক কাজ করেছি। গাড়ি যাতে নির্বিঘ্নে চলতে পারে সেজন্য ব্যাপক সংস্কার কাজ করা হয়েছে সেই স্পটগুলোতে। এবার সেই সব ব্লাক স্পটে কোনো দুর্ঘটনা ঘটেছে কি-না তা আমার জানা নেই। তবে আমরা পুরো বিষয়টি আবার পর্যালোচনা করে দেখবো। যদি এরকম কিছু থাকে তাহলে আমরা তা নিরসন করার চেষ্টা করবো।
ওবায়েদুল কাদের বলেন, ঈদের পর মহাসড়কে দুর্ঘটনাগুলো বেশিরভাগই চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই হয়ে থাকে। অতিরিক্ত ট্রিপ দেয়ার জন্যই চালকেরা অতিরিক্ত গতিতে গাড়ি চালায়। এবার বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্যই।
দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ঈদের পর মহাসড়কে একের পর এক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মহাসড়কের ব্লাক স্পটগুলির জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো চিহিৃত করা হবে। কোথাও কোন ঘাটতি থাকলে তা খুঁজে ব্যবস্থা গ্রহণ করব। এসময় সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা