,

ক্যাটরিনাকে নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

 
বিনোদন ডেস্ক: ২০১৬-এর স্মিতা পাটিল পুরস্কার পেলেন ক্যাটরিনা কইফ। আর এই নিয়ে তোলপাড় গোটা দেশ। চাপা গুঞ্জন, হাসি ঠাট্টা এমনকী সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়েছে এই নিয়ে।

katrina-kaif1
১৯৮৪ সাল থেকে শুরু হয় এই স্মিতা পাটিল পুরস্কার। মোটামুটি ভাবে বলিউডের অভিনেত্রীরাই এই পুরস্কার পেয়ে থাকেন। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ক্যাটরিনা কইফের নাম। আর সেটাই মেনে নিতে পারছেন না দেশের আম জনতা থেকে সেলিব্রিটি মহলের অনেকেই। শ্রীদেবী, মণীষা কৈরালা, তব্বু, ঊর্মিলা মাতন্ডকর, ঐশ্বর্যা রাই বচ্চন, বিদ্যা বালন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা এই পুরস্কার পেয়েছেন। এ বার ক্যাটরিনার নাম এই তালিকায় যুক্ত হওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

এ প্রসঙ্গে টুইট করে একজন বলেছেন, “ক্যাটরিনা কইফের ‘স্মিতা পাটিল পুরস্কার’ পাওয়া সাজিদ খানের অস্কার পাওয়ারই সামিল!” আরও কয়েক ধাপ এগিয়ে আর একটি টুইট বলেছে, “ক্যাটরিনা শুধু একবারই অভিনয় করেছেন। বলিউডে কাজ পাওয়ার জন্য সলমন খানের সঙ্গে প্রেমের অভিনয়!”সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার ‘স্মিতা পাটিল পুরস্কার’ পাওয়া নিয়ে জোর বিতর্ক চলছে। চলছে ব্যাপক রসিকতাও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা