,

ভারতীয় পণ্যবাহী জাহাজের দ্বিতীয় চালান আশুগঞ্জ নৌ বন্দরে

download-74নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে ভারতীয় পণ্যবাহি ‘এমভি মাস্টার সুমন’ নামে একটি জাহাজ নোঙ্গর করেছে। জাহাজটিতে ৬৪৮ টন রড ও ৩৩৮ টন ভারতীয় চাল রয়েছে।

আশুগঞ্জ বন্দরের পরিদর্শক শাহ আলম জানান, রবিবার সকাল থেকে জাহাজের পণ্য খালাস করে ট্রাক ও কাভার্ডভ্যানে লোড করার হবে। এরপর এসব পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারতের পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার’খ্যাত ত্রিপুরা, আসামসহ বিভিন্ন রাজ্যে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া সহকারী কমিশনার কামরুল ইসলাম (ভ্যাট ও কাস্টমস) জানান, এটি বাংলাদেশ-ভারত আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় হওয়ায় সব ধরনের শুল্ক আদায় করা হবে।

চাল পরিবহনে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ঠিকাদার মো. জিয়াউদ্দিন খন্দকার আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম কে জানান, গত ৪ সেপ্টেম্বর ভারতের কলকাতা থেকে ট্রানজিটের পণ্য নিয়ে রওনা হয় জাহাজটি। জাহাজ থেকে রবিবার সকালে চাল আনলোড করে কাভার্ডভ্যানে করে আখাউড়া স্থলবন্দরের উদ্যেশ্যে পাঠানো হবে ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা