,

নিখোঁজ অধ্যাপকের মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের রুমায় রিজুক ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান তৌফিক সিদ্দিকীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল পৌনে ১০টার দিকে ডুবুরিরা লাশটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

toufiq_51107

তৌফিক সিদ্দিকীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে তাঁর পরিবার স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে। তিনি কয়েকজন বন্ধুসহ সপরিবার ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ জানায়, নিখোঁজ অধ্যাপক শনিবার পরিবারের সদস্য এবং তিন বন্ধুর পরিবারের সদস্যসহ মোট ১৩ জনকে নিয়ে সকালে রুমা বাজার হয়ে রিজুক ঝর্ণা দেখতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে সাঙ্গু নদের রিজুক ঝরনামুখে তিনি গোসল করতে নেমে ডুবে যান।

সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম আরিফুর আলম বলেন, রিজুক ঝরনা যেখানে সাঙ্গু নদের সঙ্গে মিশেছে, সেখানে গোসল করতে নামেন তৌফিক সিদ্দিকী। এরপর ডুবে যান। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ডুবে যাওয়ার স্থান থেকেই এই শিক্ষকের লাশ উদ্ধার করেন বলে পুলিশ জানায়।

অধ্যাপক তৌফিক সিদ্দিকীর বন্ধু ও সফরসঙ্গী বান্দরবান সরকারি কলেজের শিক্ষক বিপ্লব চক্রবর্তী বলেন, তৌফিক সিদ্দিকীরা তিন দিন আগে বান্দরবানে আসেন। গতকাল রাতে তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা