,

কোয়েলের সংসারে ভাঙনের সুর?

 

বিনোদন ডেস্ক : বিচ্ছেদের হাওয়ায় যেন ভাসছে টলিউড তারকারা। অভিনেত্রী রচনা ব্যানার্জির বিচ্ছেদের গুঞ্জনের পর এবার খবর চাউর হলো কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিকের বিচ্ছেদের খবর। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

abc

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে কোয়েল প্রেম করে বিয়ে করেছিলেন প্রযোজক নিস পাল সিংকে। বিয়ের পর চুটিয়ে সংসারও করছিলেন তারা। শ্বশুর, শাশুড়ি, স্বামীকে নিয়েই চলছিল কোয়েলের সুখের সংসার। কিন্তু তার মধ্যেই যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে। কোয়েল বর্তমানে তার বাবার বাড়িতে থাকছেন।

শোনা যাচ্ছে, এখন নাকি কোয়েলে মন নেই ওই প্রযোজকের। তিনি নাকি অন্য এক নায়িকার প্রেমে মজেছেন। আর তাতে বেজায় চটেছেন ওই নায়িকা। তারপরই বাবা-মায়ের কাছে চলে এসেছেন তিনি। তবে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তাদের। তবে টিনসেল টাউনে তাদের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছে। যদিও এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি।

বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বিচ্ছেদের হাওয়া এবার টলিউডেও প্রবলভাবেই বইছে। রণবীর-ক্যাটরিনা, ফারহান-অধুনার মতো ঘর ভাঙছে রচনারও। স্বামী প্রবল বসুর সঙ্গে নাকি ইতিমধ্যেই বেশ দূরত্ব বেড়েছে রচনার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা