,

‘আমাকে প্রতি রাতে চেয়েছিলেন পরিচালক’

 

বিনোদন ডেস্ক : ‘হেট স্টোরি-টু’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে বলিউডে রাতারাতি তারকা বনে গেছেন ছোট পর্দার অভিনেত্রী সুরভিন চাওলা। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘পার্চড’। এ সিনেমাটিতেও বোল্ড দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

surveen-chawla-2-morningsunbd

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী তার ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সিনেমাজগতে অপ্রীতিকর ঘটনার শিকার অনেকেই হন। বিশেষ করে নায়িকারা। এ প্রসঙ্গে তিনি সোজাসাপ্টা বলে দিয়েছেন- ‘বলিউডে আমাকে কাস্টিং কাউচের শিকার হতে হয়নি। দক্ষিণী একটি সিনেমার ক্ষেত্রে আমি কাস্টিং কাউচের শিকার হয়েছিলাম।’

এ প্রসঙ্গে সুরভিন বলেন, ‘আমি ভাগ্যবান যে বলিউডে আমি ঠিকঠাক মানুষদের সঙ্গ পেয়েছি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনো এ ধরনের কুপ্রস্তাবের মুখে পড়তে হয়নি। হতে পারে আমি আমার কথাবার্তায় এতটাই স্মার্ট ছিলাম যে, কখনো কেউ কোনো কু ইঙ্গিত করার সাহস দেখাননি। তবে তামিল সিনেমা করতে গিয়ে এমন অভিজ্ঞতার শিকার হয়েছি। অডিশনের পর আমি খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র পেয়েছিলাম। ওটা খুব বড় একটা ফিল্ম ছিল। খুব নাম করা পরিচালক। যিনি নিজে হিন্দি জানেন না। তার কত বড় ধৃষ্টতা, এক বন্ধুকে দিয়ে ফোন করিয়ে তিনি আমায় তার সঙ্গে রাতে থাকার প্রস্তাব দেন। যত দিন ফিল্মটি তৈরির কাজ চলবে তত দিন আমাকে এটা করতে হবে বলে জানান পরিচালকের সেই বন্ধু। আমি না বলে চলে আসি।’

সুরভিন আরো জানিয়েছেন, অভিনয়ের স্ট্রাগলিং পিরিয়ডে তাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তিনি একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন। কাজের কারণেই তার ফিরতে রাত হয়ে যেত। যে কারণে তাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার কোনো টাকা ছিল না, সাহায্য করার কেউ ছিল না, রান্না করে দেওয়ারও কেউ ছিল না। আমি একেবারে একা ছিলাম। পরিবারকে খুব মিস করতাম। বাবা-মা সব সময় আমার জন্য চিন্তা করতেন। তবে তীব্র সংগ্রামের পর আজকের এই স্বীকৃতি পেয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা