,

সিরিয় বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৬২

_91286631_mediaitem91286630যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বীকার করেছে যে তারা সিরিয়ার পূর্বাঞ্চলে সিরিয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

যদিও তাদের দাবি তারা জেনে শুনে এ হামলা চালায়নি এবং সিরিয় বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পরপরই বিমান হামলা বন্ধ করে দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে তাদের বিমানগুলোর পাইলটরা ভেবেছিলেন যে তারা ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছেন।

কিন্তু যখনি রাশিয়ার কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পেয়েছে যে তারা সিরিয় বাহিনী ও তাদের ব্যবহৃত যানবাহনের ওপর হামলা করছে তখনি তারা তা বন্ধ করেছে।

সিরিয়ায় সংঘাতে বাড়িঘর ছাড়া হয়েছে বহু মানুষসিরিয়ায় সংঘাতে বাড়িঘর ছাড়া হয়েছে বহু মানুষ

রাশিয়ার সেনাবাহিনী বলছে সিরিয়ার দেইর আল জৌর শহরের কাছে যুক্তরাষ্ট্র বাহিনীর এই হামলায় সিরিয় সরকারি বাহিনীর অন্তত ৬২ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও অনেকে।

এরপরই এ বিষয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরী সভা ডাকতে জাতিসংঘের প্রতি আহবান জানায় রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের এ হামলা সিরিয়ার বর্তমান যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলবে এবং এ হামলা আইএস জঙ্গিদেরই সহায়তা করবে ।

সিরিয় সরকারের পক্ষ থেকেও একই ধরণের মন্তব্য করা হয়েছে।

রাশিয়ার অভিযোগ যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সিরিয়ায় সরকারি বিরোধী হিসেবে পরিচিতি বিদ্রোহীদের পক্ষ থেকে গত চব্বিশ ঘণ্টায় ৫০টিরও বেশি আক্রমণ চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের নিয়ন্ত্রণ করতে পারছেনা।

যদিও যুক্তরাষ্ট্র বলছে বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা