,

আমি লজ্জিত নই : রাধিকা

radhika-apte-not-ashamed-of-my-bodyবিনোদন ডেস্ক : পার্চড ছবিতে রাধিকা আপ্তের অনেক সাহসী দৃশ্য আছে। কিন্তু সেগুলি শুট করতে রাধিকার একেবারেই অস্বস্তি হয়নি। আর সেই সিনগুলো যে লিক হয়ে গেছে, তাতেও কিছু যায় না রাধিকার।

রাধিকা বলেছেন, “সাহসী হতে আমার কোনও অস্বস্তি ছিল না। আমি ওয়ার্ল্ড সিনেমা দেখে বড় হয়েছি। অনেক জায়গায় ঘুরেছি। তাই আমার শরীর নিয়ে আমি কমফর্টেবল। ভারত ও বিদেশে অনেক জায়গায় দেখেছি স্টেজে শিল্পীরা নগ্ন হয়ে পারফর্ম করেন। আমি কেন আমার শরীর নিয়ে লজ্জিত হব? পারফর্মার হিসেবে ওটা আমাকে করতে হত।”

তিনি এও বলেছেন, যে নগ্ন দৃশ্যগুলো লিক হয়েছে তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তিনি তাঁর কাজ করেছেন। যে নগ্ন দৃশ্যগুলি তিনি শুট করেছেন, ছবির জন্য তা দরকার ছিল। চরিত্রের প্রয়োজনেই তিনি নগ্ন হয়েছেন।

তাঁর নগ্ন দৃশ্য লিক হয়ে যাওয়ার পর বিষয়টিকে তিনি কীভাবে সামলেছিলেন? রাধিকা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি খুব বেশি ভাবেননি। ওই সিনগুলি থেকে ছবিটি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছবিটি বিদেশে অনেক জায়গায় রিলিজ় করেছে। সেখানে কিন্তু কোনও লিকড সিন রিলিজ় করেনি। সেখান থেকে রাধিকা যা প্রতিক্রিয়া পেয়েছেন, তাতে তিনি আপ্লুত।

পার্চড পরিচালনা করেছেন লীনা যাদব। ছবিতে রাধিকা আপ্তে ও আদিল হুসেন ছাড়াও অভিনয় করেছেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও সুরভিন চাওলা। ২৩ সেপ্টেম্বর রিলিজ় করবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা