,

ছুটি শেষে ঢাকায় ফিরলেন মুস্তাফিজ

photo-1474131669নিউজ ডেস্ক : সাতক্ষীরার তেঁতুলিয়ায় নিজ বাড়িতে মা, বাবা আর স্বজনদের সঙ্গে ঈদ করেছেন জাতীয় দলের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান। প্রিয়জনদের জন্য এনেছিলেন নতুন পোশাক। কোরবানি দিয়েছেন। মাংস বিলিয়েছেন নিজ হাতে।

স্বজনদের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়ে বাড়ি ছাড়লেন মুস্তাফিজ। শনিবার ঢাকায় ফিরলেন তিনি।

মা ও বাবার সঙ্গে প্রাণভরে ঈদ উদযাপন করেছেন। কোরবানির মাংস বিলিয়েছেন নিজ হাতে। গ্রামে ঘুরে বেড়িয়েছেন। পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডাও কম দেননি। নিজেদের মাছের ঘেরে সময় কাটিয়েছেন।

নয়দিন পর সেই মুস্তাফিজ ঢাকা ফিরলেন।

মুস্তাফিজের সহোদর জাকির হোসেন বলেন, ‘সকাল ৯টায় বাড়ি ছেড়েছেন কাটার মাস্টার। যশোর পৌঁছে বিমানে চলে গেছেন ঢাকা। ওর ব্যস্ততাও ছিল। তা ছাড়া অনুশীলন আর পুনর্বাসন তো আছেই। ’

মুস্তাফিজ এবার ঈদে দুই লাখ টাকার গরু কোরবানি দিয়েছেন। ঈদগায় দাঁড়িয়ে তিনি তেঁতুলিয়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানের উন্নয়নে এক লাখ টাকাও দান করেছেন। আরো সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা