,

সাংবাদিক দুলালের স্ত্রীর মৃত্যু

pic-sadসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক আজকের কাগজ (বর্তমানে বন্ধ) পত্রিকার সরাইল প্রতিনিধি, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সরাইল প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম দুলালের স্ত্রী তারিক তাবাসসুম তামিম (৩৭) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি মৃত্যুকালে দুই শিশু পুত্র, স্বামী, শ্বশুড়-শ্বাশুড়ি, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিসেস দুলাল দীর্ঘদিন সরাইল সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়া কিশলয় বিদ্যানিকেতন-এ শিক্ষকতা করেছেন। গতকাল বাদ আছর জানাযা শেষে বড্ডা পাড়াস্থ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামীমুল হক, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, জেলা প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান ও সম্পাদক বদর উদ্দিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা