,

লেগুনা গাড়ি বন্ধের দাবিতে সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

sarail-picroad-block-17-09-16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: লেগুনা গাড়ি বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড অবরোধ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস শ্রমিকের ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল সকাল ১১টার দিকে মহাসড়কে এ ঘটনা ঘটে। ফলে মহাসড়কের তিন দিকে দীর্ঘ যানজট লেগে যায়। পরিবহন ও যাত্রীরা পড়ে যায় দূর্ভোগে। প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়, সরকারি সিদ্ধান্তে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এরই অংশ হিসাবে ঢাকা-সিলেট মহাসড়কের কিছু জায়গায় ও বন্ধ রয়েছে সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয় সিএনজি মালিক শ্রমিকের দাবীর প্রেক্ষিতে জনস্বার্থে সরাইল ও নাসিরনগর উপজেলার ১২ লক্ষাধিক লোকের সুবিধার্থে জেলা শহর এবং উপজেলার জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় কুট্রাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মাত্র আধা কিলোমিটার সড়কে সিএনজি চলাচল শিথিল করা হয়। কিন্তু এ বিষয়টি মেনে নিতে নারাজ লোকাল বাস মালিক ও শ্রমিকরা। তারা বারবার সিএনজি চলাচলে বাধার সৃষ্টি করছে। ফলে রোগীসহ লাখ লাখ লোক চরম দূর্ভোগ পোহাচ্ছেন। যাত্রীর তুলনায় বাস অপ্রতুল। ফলে সিএনজি বন্ধ থাকলে প্রত্যেকটি ষ্ট্যান্ডে সকাল ও বিকেল বেলা থাকে মানুষের উপচেপড়া ভীর। যাত্রী সাধারনের এহেন কষ্ট ও দূর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় কিছু লোক লেগুনা নামের একটি পরিবহন বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়। প্রত্যেকটি গাড়ির যাত্রী ধারন ক্ষমতা ১৫-২০ জন। গতকাল শনিবার সকালে ওই লেগুনা গাড়ি চলতে থাকলে বাধা দেয় বাস মালিক শ্রমিকের লোকজন। প্রথমে কথা কাটাকাটি ও তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। হঠাৎ করে বাস শ্রমিকের কিছু লোক মহাসড়ক বন্ধ করে দেয়। তিন দিকে প্রায় ৬ কিলোমিটার এলাকা জোরে যানজটের সৃষ্টি হয়। ১ ঘন্টা পর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধমুক্ত হয়। ভুক্তভোগী যাত্রীরা জানায়, সিএনজি বন্ধ হলে তাদের কষ্টের সীমা থাকে না। মান্ধাতার আমলের লক্কর জক্কর মার্কা বাসে যাতায়ত ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বাসের সংখ্যা কম হওয়ায় সড়কে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। লোকাল বাস পরিচালনা কমিটির সম্পাদক নিয়ামত খান বলেন, আমরা সরকারকে ডোনেশন দিচ্ছি। আর তারা ( লেগুনা ও সিএনজির মালিকরা) সম্পূর্ণ অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মহাসড়কে লেগুনা চালিয়ে যানজট সুষ্টি করছে। লেগুনা মালিক সমিতির সভাপতি জামাল মিয়া বলেন, সকল নিয়ম নীতির ভিত্তিতেই আমরা গাড়ি ক্রয় করেছি। আর রোড পারমিট পক্রিয়াধীন আছে। তাদের বাস গুলোর ফিটনেস নেই অনেক বছর আগ থেকেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে