,

আবার শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন

bangladesh-teamস্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে থেকে রোববার আবারো শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। ঈদের ছুটি কাটিয়ে আবারো অনুশীলনে নামবেন মাশরাফি-সাকিবরা। রোববার সকাল ৯টায় ২০ সদস্যের ওয়ানডে পুলে খেলোয়াড়দের মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধান চন্ডিকা হাথুরুসিংহের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর ২০ সদস্যের ওয়ানডে পুল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঐ স্কোয়াডকেই নিয়ে রোববার থেকে শুরু হবে অনুশীলন। তাই অনুশীলনে থাকবেন প্রধান কোচ হাথুরুসিংহে, বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

বাংলাদেশের ২০ সদস্যের ওয়ানডে পুল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশিষ রয় চৌধুরি, মেহেদি মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবুুু ও আল-আমিন হোসেন। সূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা