,

ফিরতি হজ ফ্লাইটের শুরুতেই শিডিউল বিপর্যয়

153755_178নিউজ ডেস্ক : ফিরতি হজ ফ্লাইটের শুরুতেই বিমানের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। প্রথম ফিরতি ফ্লাইট সৌদি সময় বেলা ১১টায় ছাড়ার কথা থাকলেও সাত ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৬টা পর্যন্তও ছেড়ে যায়নি। দিনের অন্য দু’টি ফ্লাইটও এভাবে বিলম্বে ছাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতে হজ টার্মিনালে কয়েক শ’ হজযাত্রী চরম ভোগান্তি পোহাচ্ছেন। প্রচণ্ড গরমের মধ্যে হাজীদের ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে। গত বছরও ফিরতি হজ ফ্লাইটের সময় বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছিল।

শিডিউল অনুযায়ী সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টায় ৪১৯ জন হাজী নিয়ে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট সর্বশেষ বিলম্বিত হয়ে সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেড়ে যাওয়ার কথা। এ ছাড়া বেলা ১টা ৪০ মিনিটে একটি এবং রাত সাড়ে ১১টায় আরো একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেড়ে যায়নি। এসব ফ্লাইটের যাত্রীরা নির্দিষ্ট সময়ের ১২ ঘণ্টা আগে হজ টার্মিনালে এসে অবস্থান নেন। ফলে ফ্লাইট বিলম্বের কারণে হজযাত্রীদের প্রচণ্ড গরমের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিমান কর্তৃপক্ষ হজযাত্রীদের কোনো খোঁজখবর নিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে জানার জন্য বিমানের দায়িত্বশীল কারো সাথে কথা বলা যায়নি।

জানতে চাইলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, হজ ফ্লাইটের শুরুতেই শিডিউল বিপর্যয়ের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। গত বছরও এ ধরনের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। এতে হজ যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিমানের অব্যবস্থাপনার কারণেই এ ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে।

তিনি বলেন, হজ ফ্লাইটের সময় বিমানের ২০টি ফ্লাইট বাতিলের ঘটনাও বিমানের অব্যবস্থাপনার কারণে হয়েছিল। এ জন্য তিনি বিমানের মতিঝিল কার্যালয়ের জেনারেল ম্যানজার এবং মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে দায়ী করেন। তিনি শিডিউল বিপর্যয় রোধে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

গত ১১ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হওয়ার পর আজ থেকে ফিরতি ফ্লাইট শুরুর শিডিউল ছিল। বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স অর্ধেক করে বাংলাদেশের হজ যাত্রীদের পরিবহন করছে। এ বছর বাংলাদেশের হজযাত্রী এক লাখ এক হাজার ৮৯৮ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে