,

সানীতে জ্বলছেন রাখী

sunny_rakhiবিনোদন ডেস্ক : নিন্দুকেরা হয়তো বলবেন, লড়াইটা জমেছে সেয়ানে সেয়ানে। যে লড়াইয়ে শামিল সানি লিওন এবং রাখী সাওয়ান্ত। সানির উপস্থিতি যেখানে রাখীর গাত্রদাহের কারণ।

এ কথা নিশ্চয় অনেকেই জানেন, শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমায় দুষ্টু গানে (আইটেম ড্যান্স) দেখা যাবে সানি লিওনকে। খবরটা শুনে আপনি খুশি হন না হন, বলিউডের ব্যতিক্রম তারকা রাখী সাওয়ান্ত এই ঘটনায় বেজায় চটেছেন। নিজের এই অনুভূতির কথা গোপনও করলেন না রাখী সাওয়ান্ত। ‘রইস’-এর আইটেম ড্যান্স নিয়ে প্রশ্নের জবাবে রাখী সরাসরি আক্রমণ করলেন সানিকে। বললেন, ওর কাজ তো অশ্লীল সিনেমা করা। রাখীর দাবি, তিনিই বলিউডের কিং খানের প্রথম ‘আবিষ্কার’। তিনি আরও বলেছেন, সানি তো এই প্রথম শাহরুখের সঙ্গে কাজ করছেন।

‘এক কাহানি জুলি কি’ সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে রাখী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি তো শাহরুখের আবিষ্কার (ডিসকভারি), ও (সানি) তো সবে কাজ করছে। ওতো দুষ্টু গান (আইটেম সং) করবে, এরপর তো বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে, ওর কাজ তো পর্ণ ছবি করা।’

শুধু তাই নয়, ‘রইস’-এর দুষ্টু গানে সানিকে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাখী। সিনেমায় ১৯৮০-র দশকের ‘কুরবানি’-র ‘লায়লা ও লায়লা’-র গানে নাচতে দেখা যাবে সানিকে। এই গানে সানিকে নেওয়া সম্পর্কে রাখী বলেছেন, শাহরুখ এমনটা করতে পারেন না। হতেই পারে যে প্রযোজক ব্যাটা ঘুষ খেয়েছেন কিংবা ওদের মধ্যে অন্য কোন ব্যাপার আছে!’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা