,

ইরানের দিকে তাক করা ইসরাইলের ২০০ পরমাণু বোমা!

আন্তর্জাতিক ডেস্ক :সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মতে, ইসরাইলের ২০০ পরমাণু বোমা ইরানের দিকে তাক করে রাখা আছে। পাওয়েলের ফাঁস হয়ে যাওয়া ইমেইল থেকে এ তথ্য উঠে এসেছে।গত সপ্তাহে ইমেইলটি ফাঁস করেছে হ্যাকিং গোষ্ঠী ডিসিলিকস। পাওয়েলের ব্যবসার অংশীদার এবং ডেমোক্র্যাট দলকে চাঁদা প্রদানকারী জেফ্রি লিডসের কাছে গত বছরের মার্চে ব্যক্তিগত ইমেইলটি পাঠানো হয়েছিল। পাওয়েলের জিমেইল একাউন্ট থেকে এটি পাঠানো হয়।

rax-vi_51059

ইমেইলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা প্রসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঁশিয়ারি নিয়ে আলোচনা করা হয়। চূড়ান্ত পরমাণু সমঝোতা নিয়ে ম্যারাথন আলোচনা প্রসঙ্গে পাওয়েল ইমেইলে লিখেছেন, নেতানিয়াহু যা চান আলোচনাকারীরা তা অর্জন করতে পারবেন না।

ইরানের পরমাণু বোমা তৈরি করতে এক বছর লাগবে বলে নেতানিয়াহু যে উদ্বেগ প্রকাশ করেছেন তাও নাকচ করে দেন পাওয়েল। অনেক বছর ধরে অস্ত্রভাণ্ডারে ওয়াশিংটন ও তেল আবিব যেসব পরমাণু বোমা জমিয়েছে, প্রয়োজনে ইরানকে ঠেকাতে তা ব্যবহার করা হবে বলেও আভাস দেন তিনি।

ইমেইলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইসরাইলের ২০০ পরমাণু বোমা তেহরানের দিকে তাক করা আছে এবং আমেরিকার হাতে হাজার হাজার পরমাণু বোমা রয়েছে। ইরানিরা যদি শেষ পর্যন্ত পরমাণু বোমা বানাতেও পারে, তাহলেও তারা তা ব্যবহার করতে পারবে না।

এদিকে, এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবিকে এ ইমেইল নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। কিরবি বলেন, গোয়েন্দা তথ্য সংক্রান্ত বিষয়ে আমি কোনো কথা বলব না।

উল্লেখ্য, ইসরাইল কয়েক দশক আগেই শত শত পরমাণু অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। কিন্তু ইসরাইল কখনোই নিজেকে পরমাণু অস্ত্রের অধিকারী দেশ বলে স্বীকার করে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা