,

ফ্লুতে আক্রান্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষের এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে দলে পাবেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।পর্তুগীজ তারকা রোনালদো ফ্লুতে আক্রান্ত হয়েছেন। আর বেল উরুর ইনজুরিতে ভুগছেন।

0011474116981

গেল বুধবার স্পোর্টিং লিসবনের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে শনিবার তিনি অনুশীলন করেননি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের সঙ্গে যাচ্ছে না। ফ্লুর কারণে তার কণ্ঠনালীতে সমস্যা দেখা দিয়েছে। তার ব্যাপারে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বেল আগের ম্যাচে মারাত্মক ট্যাকেলের শিকার হয়েছে। উরুর সমস্যায় ভুগছে। এই ম্যাচে অবশ্য খেলতে চেয়েছিল। কিন্তু আমরা তাকে নিয়েও ঝুঁকি নিতে চাইনি। তাই তাকেও দলের বাইরে রাখছি। কারণ, সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে। প্রায় প্রত্যেক তিনদিনে আমাদের একটি করে ম্যাচ খেলতে হবে। সে কারণে তাদের মতো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে কোনোভাবেই ঝুঁকি নিতে চাই না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা