,

ছিনতাইকালে সাবেক মেয়রপুত্রকে গণপিটুনি

massনিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জে ছিনতাইকালে সাবেক মেয়র পুত্রসহ দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার গভীর রাতে জকিগঞ্জ কেরাইয়া সড়কের ছদর খাল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মৃত আনোয়ার হোসেন সুনাউল্লার ছেলে তোফায়েল আহমদ রুবেল ও সদরপুর গ্রামের সালমান আহমদ।

জানা গেছে, কেরাইয়া সড়কের ছদর খাল এলাকায় ব্যারিকেড দিয়ে একটি পিকআপ থামায় রুবেল ও সালমান। এসময় তারা ওই পিকআপ চালক আবদুল হান্নানকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকলযোগে পালিয়ে যায়।

এসময় চালক হান্নানের চিৎকারে স্থানীয় জনতা ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক মেয়রপুত্র রুবেল এবং তার সহযোগী সালমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে ছিনতাইকারীদের হামলায় আহত চালক আবদুল হান্নান সিলেট ওসমানী হাসপাতালের ৪র্থ তলার সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গাড়িচালক আবদুল হান্নানের ভাই নাজির আহমদ বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা