বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সড়ক দূর্ঘটনার প্রধান কারণ মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও অটোরিক্সা

img_20160917_120253আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া প্রধান মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সারা¶ণ চলছে অটোরিক্সা। আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বমোড় হয়ে চান্দুরা মাধবপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশ। আর সরাইল বিশ্বমোড় থেকে শহরতলীর ভিতর দিয়ে কসবা পর্যন্ত হচ্ছে কুমিল­া-সিলেট আঞ্চলিক সড়ক। মহাসড়কে আশুগঞ্জ থেকে চান্দুরা সাতবর্গ পর্যন্ত অতিবেগে বেপোয়ারা চলে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহনের নামিদামী কোম্পানীর ট্রান্সপোর্ট বাস। এছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস চলছে সারাক্ষণ। সরকার দেশের ভিতর তেঈশটি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অটোরিস্কা, নসিমন, করিমন, ব্যাটারি চালিত রিস্কা সম্পূর্ণ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। তার মর্ধ্যে উলে­খ যোগ্য হল এই সড়কটি। সরকারি নিয়ম অনুযারি কিছুদিন এই আইনের প্রয়োগ ও হয়েছে বেশ এই সড়কে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাগজ কলমে আইনের প্রয়োগ করেছে যথেষ্ট। কিন্তু অল্প দিনেই আইনের সব নিয়মকানুন চলে গেছে টোকেন মাসোয়ারাই। এদিকে সরাইল বিশ্বমোড় থেকে কসবা পর্যন্ত আঞ্চলিক সড়ক দেখবাল করেন ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ। এছাড়া আঞ্চলিক সড়কটি আখাউড়া -আগরতলা একমাত্র প্রধান সড়ক। আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বমোড় হয়ে শহর বাইপাশ দিয়ে মাল বোঝাই ট্রাক চলে এই সড়ক দিয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত। এত ব্যস্ততম সড়কটি দিয়ে সারা¶ণ চলছে অটোরিস্কা, ব্যাটারি চালিত রিস্কা, ট্রাকটর, নসিমন এই ধরনের গাড়ি। যেগুলো সরকারি ভাবে নিষিদ্ধ মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে। কিসের ¶মতায় চলছে গাড়িগুলো এরকম প্রশ্ন অনেক ভুক্তভোগী ও সাধারণ সচেতন মহলের। আর এর ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। গত বুধবারের দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে একই পরিবারের সাতজন ও চালকসহ আটজন। প্রাণ গেল মৌলভী বাজার কমলগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বরযাত্রী সহ বিয়ে করতে আসা জামাইর নিজে। একটি দূর্ঘটনায় দিশেহারা হয়ে গেল দুইটি পরিবার।এদিকে কনের বাড়ি সুলতানপুরে গিয়ে দেখা গেছে হৃদয় বিধারক কর“ন কাহিনী। যা নিজের চোখে না দেখলে বুঝা যাবেনা।মেয়ের চাচা রফিক মিয়া জানান, আমার ভাতিজির কপালে যা ছিল তাই হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া যেভাবে সড়ক দূর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে যদি সড়কে অটোরিক্সা, নসিমন, ব্যাটারি চালিত গাড়িগুলো অবশ্য বন্ধ করা না হয় তাহলে দূর্ঘটনা রোধ করা সম্ভব হবেনা। এব্যাপারে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হুমায়ূন কবীরের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের কে বলেন, গত বুধবারের ঘটনায় নিহত পরিবারের চাচাতো ভাই মামুন নামক একজন বাদী হয়ে হাইওয়ে থানায় মামলা করছেন। বাস চালকের বির“দ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অটোরিস্কা, ব্যাটারিচালিত রিস্কা, ট্রাকটর, পাওয়ার ট্রলি এধরণের অবৈধ যান চলাচল পাওয়া মাত্রই মামলা দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে পাচঁ থেকে সাতটি মামলা হয়েছে তাদের বির“দ্ধে। আমার হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সমš^য়ে অভিযান অব্যাহত আছে।

1

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ