,

নিজেকে সরিয়ে নিলেন আন্দ্রে রাসেল

 

 

স্পোর্টস ডেস্ক ; ব্যক্তিগত কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
1474081054
রাসেলের পরিবর্তে ২৬ বছর বয়সি পেসার কেসরিক উইলিয়ামসকে দলে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ডাব্লিউআইসিবি জানায়,‘ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ দলের অন্যতম সেরা অলরাউন্ডার রাসেল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যক্তিগত কারণে সে খেলতে পারছে না।’

পেসার কেসরিক উইলিয়ামস এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তলাওয়াসের হয়ে খেলেছেন। টুর্নামেন্টে ১৭ উইকেট পেয়েছেন সাকিব আল হাসানের সতীর্থ। রাসেলকে হারানোর পাশাপাশি লেন্ডল সিমন্সকেও পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অসুস্থ থাকায় খেলতে পারছেন না সিমন্স। পাশাপাশি দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলও নেই। চুক্তির বাইরে থাকায় তাকে নিতে পারবেন না নির্বাচকরা।

আগামী ২৩ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। পরের দুটি ম্যাচ হবে ২৪ ও ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের পর তিনটি ওয়ানডে ও টেস্ট ম্যাচও খেলবে দুই দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা