,

কানাডায় ফুল দিয়ে অভ্যর্থনা প্রধানমন্ত্রীকে

17-09-16-ns-20নিউজ ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় গভীর রাত) মন্ট্রিয়লে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাসস জানায়, লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এয়ার কানাডার ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ২২ মিনিটে কানাডার পিয়েরে এলিয়েট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে মন্ট্রিয়লে হোটেল ওমনি রয়েলে নিয়ে যাওয়া হয়। কানাডা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

১২ দিনের এই সরকারি সফরে মন্ট্রিয়লে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি করেন তিনি।

গতকাল কানাডার মন্ট্রিয়লে হায়াত রিজেন্সিতে রিপ্লেনিশমেন্ট কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে তিনি অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লিজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগ দেবেন। হায়াত রিজেন্সি মন্ট্রিয়লে দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আনুষ্ঠানিক নৈশ ভোজেও অংশ নেবেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং তাঁর হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পুরস্কার তুলে দেবেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে দ্ব্যর্থহীন সমর্থন ও অবদানের জন্য বাংলাদেশ সরকার কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোকে (জাস্টিন ট্রুডোর বাবা) মরণোত্তর এই পুরস্কার প্রদান করে।

কানাডা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও রয়েছেন। প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশে ১৮ সেপ্টেম্বর মন্ট্রিয়ল ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে