,

অসহায় শিশুটি, নেশায় আচ্ছন্ন তারা দু’জন!

childঅনলাইন ডেস্ক : কী ভাবছে শিশুটি অবাক চোখে তাকিয়ে! লিসবনের এই শিশুর পাশে তার আপন জন থাকলেও সে খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছিল সেই সময়। কারণ সে কী করবে বুঝে উঠতে পারছিল না। যাদের ভরসায় সে গাড়িতে চেপে ঘুরতে বেরিয়েছিল- সেই দাদী আর তার বয়ফ্রেন্ড সব ভুলে নেশায় আচ্ছন্ন হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন গাড়ির সিটে। গাড়ির দরজাটাও ছিল খোলা।

শিশুটি তখন কী করবে বুঝে উঠতে পারছিল না। সে অচৈতন্য দাদীকে ফেলে রেখে গাড়ির খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতেও পারেনি। একা একা গাড়িতেই বসেছিল অচৈতন্য দাদী আর তার সিটে এলিয়ে পড়া বয়ফ্রেন্ডের সঙ্গে। কী করবে সে! যখন শিশুটি তা বুঝতে পারছিল না- তখনই পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে।

জানা যায়, মাস দেড়েক আগে আদালতই শিশুটিকে তার দাদীমা রোন্ডা পাসেকের হেফাজতে দিয়েছিল। কলাম্বিয়ানা কাউন্টি জুভেনাইল কোর্টের অ্যাডমিনিস্ট্রেটর ডেন ওয়াল্টন জানিয়েছেন, দাদী রোন্ডা পাসেক যে মাদকাসক্ত থাকেন। ওই সময় তার হাতে এমন কোন তথ্যপ্রমাণ ছিল না। তেমন কোন অভিযোগও কেউ করেননি। একটি শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেওয়ার দায়ে দাদী রোন্ডা পাসেককে গ্রেফতার করা হয়েছে। আর তার বয়ফ্রেন্ড জেমস অ্যাকর্ডকেও গ্রেফতার করা হয়েছে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং একটি শিশুকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার দায়ে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে