,

ফ্রিজের কোথায় কোন খাবার রাখতে হয় জানেন?

54476546ফ্রিজ কি শুধু কি আইসক্রিম বা কোল্ড ড্রিংকস রাখার জন্য? প্রতিদিনের শাকসবজি থেকে রান্না করা খাবার। ব্যস্ত রুটিনে সবকিছু গুছিয়ে রাখতে আধুনিক গৃহিণীদের বেস্ট ফ্রেন্ড অবশ্যই ফ্রিজ। কিন্তু জানেন কি কোন তাকে কী খাবার রাখতে হয়? নিয়ম না মানলে খাবার কিন্তু বিষে পরিণত হতে পারে! ঠাণ্ডা পানীয় আর সবজি কি একই তাপমাত্রায় রাখা যায়? বহু দিন ফ্রিজ ব্যবহারের পরেও অনেকেই জানেন না ফ্রিজে খাবার রাখার নিয়ম কানুন।

ফ্রিজের কোন তাকে কোন খাবার?

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে আলাদা আলাদা তাপমাত্রায় রাখা উচিত একেক ধরণের খাবার। সেই অনুযায়ীই তাক নির্বাচন করা দরকার। যেমন,

১) দরজার একেবারে উপরে সেল্ফ-এ তাপমাত্রা থাকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে রাখুন মাখন, চিজ।
২) দরজার তলার দিকের সেল্ফের তাপমাত্রা ফলের রস, সস, জ্যাম রাখার পক্ষে উপযুক্ত।

৩) নির্দিষ্ট ড্রয়ারেই রাখুন ফল, সবজি। তবে ফল সবজি এক সঙ্গে মিশিয়ে রাখবেন না। সবজি নষ্ট হয়ে যেতে পারে।
৪) ফ্রিজের নীচের তাকে রাখুন দুধ। ১ ডিগ্রি তাপমাত্রা দুধ রাখার জন্য উপযুক্ত।
৫) ফ্রিজের ওপরের দিকের তাকে রাখুন রান্না করা খাবার।
৬) কাঁচা মাছ, মাংস ১ডিগ্রির কম তাপমাত্রায় সংরক্ষণ করুন। কাঁচা মাছ বা মাংসের সঙ্গে অন্য খাবার রাখবেন না। খাবার বিষাক্ত হয়ে যেতে পারে।
৭) ফ্রোজেন ফুড ফ্রিজে রাখার ব্যাপারে সতর্ক হোন। তাপমাত্রার সামান্য হেরফেরে এই খাবারগুলি নষ্ট হয়ে যায়।

এই নিয়ম না মানলেই হতে পারে বিপদ। এক খাবার বারবার ফ্রিজে রাখার ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার। বলছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা