,

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছয় মাসের শিশুকে ‘আছড়ে’ হত্যা

netrakonaনেত্রকোণা প্রতিনিধি ; নেত্রকোণার আটপাড়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ছয় মাস বয়সী শিশু সন্তানকে আছড়ে মারার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির বাবা ওই উপজেলার গিটুয়ারী গ্রামের শেকুল মিয়া (৩০) পালিয়ে গেছেন।

শুক্রবার সকালে উপজেলার ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম রায়হান।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, শেকুল মিয়ার সঙ্গে তার স্ত্রী মদিনা আক্তারের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে বেশ কিছুদিন ধরে মদিনা তার ছেলে রায়হানকে নিয়ে বাবার বাড়ি ঘাগড়া গ্রামে অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে শেকুল শ্বশুর বাড়িতে যান। সেখানে সকালে স্ত্রী মদিনার সঙ্গে ঝগড়া বাধে। এক পর্যায়ে সেকুল তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে ঘটনাস্থলেই রায়হান মারা যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুর লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেকুল মিয়াকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা