,

বার্সা ছাড়ার কল্পনাই করেন না নেইমার

naymarস্পোর্টস ডেস্ক : বার্সেলোনা তারকা নেইমার বলেছেন, তার জন্য ক্লাবটি ছাড়ার চিন্তা করাটা খুবই কঠিন। যদিও ক্লাবটিতে নাম লেখানো নিয়ে অনেক আইনি ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। বার্সা ছাড়ছেন নেইমার এই নিয়ে নানা গুঞ্জন চলছিলো অনেক দিন ধরে। এসব গুঞ্জন পাশে ঠেলে চলতি বছরের জুনে কাতালান ক্লাবটির সঙ্গে আরো পাঁচ বছরের জন্য চ‚ক্তবদ্ধ হন এই ব্রাজিলিয়ান তারকা, যার অর্থ ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন তিনি।

ব্রাজিল অধিনায়ককে দলে বেড়ানোর জন্য নামি-দামী ক্লাবগুলো কম চেষ্টা করেননি। গত সপ্তাহে এ ব্যাপারে মুখ খুললেন নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেইরো। চমকপ্রদ তথ্য জানালেন তিনি; বললেন বল-বদলের বাজার দরের সকল রেকর্ড ভেঙ্গে নেইমারকে নেয়ার জন্য প্রস্তুত ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারি সেইন জার্মেই (পিএসজি)। এর মধ্যে ফরাশি ক্লাব পিএসজি’র প্রস্তুাব ছিল খুবই লোভনীয়। কোনো ধরণের কর ছাড়াই নেইমারকে প্রতি বছর চার কোটি ইউরো দিতে রাজি ছিলো ক্লাবটি। সঙ্গে ছিলো একটি জেট বিমান এবং একটি গেবাল হোটেল ব্যবসার একটি শেয়ার দেয়ার প্রস্তাবও।

এত সব লোভনীয় প্রস্তাব সত্তেও বার্সাতেই সন্তুষ্টি খুঁজে পেয়েছেন নেইমার। জানালেন, অন্য কোনো ক্লাবের হয়ে খেলছেন এটাই তিনি কল্পনাই করতে পারেন না। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে নেইমার বলেন, ‘আমি নিজেকে বার্সার বাইরে দেখি না। এটা এমন কিছু যা আমি কল্পনায়ও দেখি না। আমি নিজেকে ক্লাবটির একটি গুরূত্বপূর্ণ অংশ হিসেবে
মনে করি এবং আশা করি আমি তাদের আরো বেশি করে সাহায্য করতে পারবো।’

পিএসজি’র লোভনীয় প্রস্তাব প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারবো না। কেননা আমি অর্থের পরিমাণ নিয়ে কথা বলতে পছন্দ করি না। এরই মধ্যে আমি বলে দিয়েছি হ্যাঁ, আমার অনেক ক্লাবের সঙ্গে আলাপ হয়েছিলো এবং শেষ পর্যন্ত আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানকার সবকিছু আমার নিজের বাড়ির মতো লাগে। আমি আরো বলতে চাই, আমি বার্সার খেলোয়াড় এবং সত্যিকার অর্থেই আমি এখানে অনেক সুখে আছি।’

এদিকে, ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সার সঙ্গে চ‚ক্তিবদ্ধ হওয়ার সময় আর্থিক অসঙ্গতি ও কর ফাঁকি নিয়ে শুরু থেকেই যে গুঞ্জন চলছে তা নিয়ে তদন্ত করতে যাচ্ছে লা লিগা কর্তৃপক্ষ। তারকা স্ট্রাইকারটির দল-বদল নিয়ে জালিয়াতি হয়েছে বলে চলতি বছর একটি মামলা দায়ের করে স্পেনের উচ্চ আদালত। এই আইনী প্রক্রিয়া বন্ধ করার জন্য সাড়ে পাঁচ মিলিয়ন ইউরো অর্থ জড়িমানা দিতেও সম্মত হয়েছিলো বার্সা। কিন্তু মনে হচ্ছে এই প্রক্রিয়া এখানেই শেষ হবে না। ব্যাপারটি আরো খতিয়ে দেখতে চায় লা লিগা কর্তৃপক্ষ। আর এ তদন্তে তদন্তকারীদের বার্সা সব ধরণের সহায়তা করবে বলে একটি সমঝোতাও হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লা লা। সকারওয়ে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে