,

কোয়েল মল্লিকের সংসারে ঝড়!

koel-mallickবিনোদন ডেস্ক : সরাসরি নাম প্রকাশ না করলেও কলকাতার একটি অনলাইন আকারে-ইঙ্গিতে জানাল, ঝড় উঠেছে নায়িকা কোয়েল মল্লিকের সংসারে। তার আর প্রযোজক স্বামীর মাঝে কাবাবের হাড্ডি হয়ে এসেছেন টালিউডের আরেক নায়িকা।

এবেলা জানায়, ‌নামি বাবার কন্যা। বাবার মত মেয়েও অভিনয় জগতে এসেছেন। বিয়েও করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির নামি প্রযোজককে। কিন্তু সেই বিয়েই এবার প্রশ্নের মুখে। ওই প্রযোজক এখন এক নায়িকার সঙ্গে প্রেম করছেন। নায়িকা ওই প্রযোজকের ব্যানারে বেশ কয়েকটি ছবিও করেছেন। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।

রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং-কে বিয়ে করেন। তার প্রতিষ্ঠান সুরিন্দার ফিল্মসের ব্যানারে টানা সিনেমাও করেন কোয়েল। কিন্তু বিয়ের আগের এক নম্বর নায়িকার তকমাটা ধরে রাখতে পারেননি। ২০১৫ সাল পর্যন্ত স্ত্রীকে নায়িকা করে নিসপাল যে কয়েকটি সিনেমা করেছেন তার কোনোটাই সফল হয়নি। সর্বশেষ সিনেমা ছিল ‘বেশ করেছি প্রেম করেছি’।

অনলাইনটি নতুন প্রেমিকা সম্পর্কে জানায়, প্রযোজকের নতুন প্রেমিকা ইন্ডাস্ট্রিতে এতদিন সেরা ফিটনেস সুন্দরীর তকমা পেতেন। এখন অবশ্য তার হাতে অনেক ছবি। শুধু বাণিজ্যিক ছবিই নয়, তিনি অন্য ধারার ছবিও পেয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি গোয়েন্দা ছবিতে অভিনয় করেছেন।

এ হিসেবে অনুমান করা হচ্ছে, কোয়েলের সংসারে তৃতীয় ব্যক্তি হলেন সায়ন্তিকা ব্যানার্জি! ২০১৭ সালে তাকে দেখা যাবে ‘ব্যোমকেশ পর্ব’ সিনেমায়। যথারীতি ব্যানার হিসেবে আছে সুরিন্দার ফিল্মস।

এত রাখডাক করে যেহেতু খবর ছড়ানো হচ্ছে, তাই পাঠক ভাবতেই পারেন ঘটনার সত্যতা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা