,

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন এরশাদ

ersadনিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় চত্ব্বরে গত সোমবার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

এরশাদ তাঁর রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকারকে এ আসনের প্রার্থী ঘোষণা করেন। তিনি দিলারার নেতৃত্বে পলাশবাড়ী-সাদুল্যাপুর উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডে খুশি হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতায় যেতে হলে পলাশবাড়ী-সাদুল্যাপুর উপজেলার মতো দেশের সব উপজেলায় জাতীয় পার্টিকে আবারও ঘুরে দাঁড়াতে হবে।’ এর আগে তিনি দিলারার বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

উল্লেখ্য, দিলারা খন্দকার গত দশম সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। পরবর্তী সময় তিনি জাপা চেয়ারম্যানের নির্দেশে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সূত্র: গোনিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা