বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ সদস্য আহত

8710নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৫ জন পুলিশ আহত হয়েছেন। আজ শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাভার মডেল থানা থেকে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৩-এর ২২ জন পুলিশ সদস্য পুলিশের একটি রিকজিশন বাসে আশুলিয়ার বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করার জন্য রওয়া দিয়েছিলেন।

বাসটি নবীনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উঠে গেলে পেছন থেকে আসা কেয়া পরিবহনের একটি বাস পুলিশ বহনকারী বাসে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা প্রায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন। এঁদের মধ্যে আর্মড পুলিশের কয়েকজন উপপরিদর্শক (এসআই) রয়েছেন বলে জানান ওসি।

দুর্ঘটনার পর আশুলিয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত পুলিশ সদস্যের দেখতে হাসপাতালে যান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ