,

ঐশ্বরিয়ার নাম শুনলেই ক্ষেপছেন আনুশকা!

ronobir_aisho_anuskaবিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন- নামটি শুনলেই নাকি ইদানিং মেজাজ গরম হয়ে যায় বলিউডের এই সময়ের সুপারস্টার আনুশকা শর্মার। এতই চটেছেন যে নিজের ছবি ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌ নিয়েও মুখে কুলুপ এঁটেছেন। মাস কয়েক আগেই তো বিদেশে ঐশ্বরিয়ার সঙ্গে দিব্যি শ্যুটিং সেরে এলেন। কী এমন হল, যে এখন তার নাম শুনলেও তেলে বেগুলে জ্বলে উঠছেন আনুশকা?‌

কারণটা নাকি ঐশ্বরিয়া ও রণবীরের দুর্দান্ত রসায়ন। ছবির ট্রেইলারে দু‌জনকে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। বয়সে রণবীরের চেয়ে বেশ বড় হওয়া সত্ত্বেও একটুও বেমানান লাগেনি ঐশ্বর্যকে। সকলে এখন তাদের নিয়েই কথা বলছেন। ট্রেইলারে আনুশকাকেও দেখা গেছে। কিন্তু রণবীর–ঐশ্বরিয়ার রসায়নের মধ্যে তাঁর দিকে কেউ ফিরে তাকায়নি।

এতেই নাকি ক্ষেপেছেন কোহলির মনের মানুষ আনুশকা। পরিচালক করণ জোহর অবশ্য ট্রে্ইলারে তাকে যথেষ্ট জায়গা দিয়েছেন। তাই করণকেও দোষ দিতে পারছেন না আনুশকা। বাধ্য হয়ে নিজেই ছবি নিয়ে কথা বলা বন্ধ করেছেন। কয়েক দিন আগেও টুইটারে ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌ নিয়ে কথা বলছিলেন। ছবির পোস্টারও আপলোড করেছিলেন। কিন্তু এখন সেসব থেকে সরিযে নিয়েছেন নিজেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা