,

আইএস যৌনদাসী এখন জাতিসংঘের শুভেচ্ছাদূত

nadiaআন্তর্জাতিক ডেস্ক : এককালে তিনি আইএস জঙ্গিদের যৌনদাসী ছিলেন। উত্তর ইরাকের সেই নাদিয়া মুরাদ এবার জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন। দুনিয়ায় মানব পাচারের সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন তিনি।

২০১৪ সালে উত্তর ইরাকে সংখ্যালঘু ইয়াজিদিদের গ্রামগুলো দখল করে আইএস জঙ্গিরা। নাদিয়ার বয়স তখন ১৯। মুসলিম নন বলে গ্রামের পুরুষদের নির্বিচারে খুন করে জঙ্গিরা। নাদিয়ার চোখের সামনেই খুন হন তার বাবা ও ভাই। মহিলারা যৌনদাসীতে পরিণত হন। এর পর চলে মারধর আর সংঘবদ্ধ ধর্ষণ।

৩ মাস এই বন্দি জীবন কাটিয়েছিলেন নাদিয়া। তার মধ্যে বহুবার ধর্ষিত হন। একবার পালাতে গিয়েছিলেন। ধরা পড়ার পর ৬ জঙ্গি তাঁকে ধর্ষণ করে। জ্ঞান হারানো পর্যন্ত চলে অত্যাচার। পরের বার অবশ্য সফল হয়েছিলেন নাদিয়া। পালিয়ে জার্মানি চলে যান। সেখানে তাঁর চিকিৎসা চলে। আপাতত নাদিয়া এবং তাঁর মতো নিগৃহীতাদের হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা লড়ছেন আমাল ক্লুনি।সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা