বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর লাশ বহন করা ধন মাঝিকে বাহরাইন রাজার উপহার

odisha-manঅনলাইন ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যের বাসিন্দা ধন মাঝির কথা মনে আছে কি? আগস্ট মাসে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। পাশে চোখ মুছতে মুছতে হাঁটছিল তার মেয়ে। সেদিন রাজ্যের হান্ডির হাসপাতাল থেকে ৬০ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে মৃত স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য কোন গাড়ির ব্যবস্থা করতে পারেননি তিনি। অনেক অনু্রোধেও গাড়ি দেয়নি হাসপাতাল।

প্রায় দশ কিলোমিটার মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটার পরে এক স্থানীয় টিভি চ্যানেলের সাংবাদিক তাকে দেখতে পান। তিনিই জেলাশাসকের কাছে ফোন করে গাড়ি আনাবার ব্যবস্থা করেন। সেই ধন মাঝি আবারও সংবাদে।

তার দুর্দশার খবর সংবাদপত্রে পড়ে জানতে পারেন বাহরাইনের রাজা হামাদ বিন ইশা আল খলিফা। ধন মাঝির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন খলিফা। দিল্লির বাহরাইন দূতাবাসে পৌছয় রাজার পাঠানো প্রায় ৯ লক্ষ টাকার চেক। সেই চেক নিতেই বৃহস্পতিবার জীবনে প্রথমবার বিমানে চেপে দিল্লি গিয়েছিলেন ধন মাঝি।

এর আগে বাহরাইনের প্রধানমন্ত্রীও অর্থ সহায়তা করেছেন। ওড়িশার কয়েকজন বিধায়কও তার হাতে টাকা তুলে দিয়েছেন। সাহায্য এসেছে স্থানীয় প্রশাসনের কাছ থেকেও। রাজধানী ভুবনেশ্বরে আদিবাসী শিশুদের একটি শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছে তার তিন মেয়ের আজীবন পড়াশোনার। মেয়েদের সেই স্কুলে ভর্তি করে দিয়েই দিল্লির বিমান ধরেন তিনি। রাজার চেক নিতে যাওয়ার সময়েও তার পরনে ছিল নীল লুঙ্গি আর একটা পুরনো জামা। কাঁধে গামছা।

বাহরাইন দূতাবাসে সংবাদ মাধ্যমকে ধন মাঝি নীল রঙের চেকটা দেখান। ব্যাংক অফ বাহরাইন অ্যান্ড কুয়েতের ওই চেকে লেখা টাকার অংকটা ৮,৮৭,৯৪৯।

সংবাদ মাধ্যমকে ধন মাঝি বলেন, এই সব টাকাই তিনি ব্যাংকে দীর্ঘমেয়াদী আমানত হিসাবে রেখে দেবেন, যাতে তার মেয়েদের পড়াশোনার জন্য খরচ করতে পারেন। তার মেয়েদের পুলিশ বা ডাক্তার করার ইচ্ছা ধন মাঝির। সূত্র: বিবিসির।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ