,

অভিনয় ভেবে ডুবতে থাকা টিভি তারকাকে বাঁচাতে যাননি কেউ

domingos-montagnerবিনোদন ডেস্ক : অভিনয় শিল্পীদের বিবাহ কিংবা আহত হওয়ার খবর শুনলে মনে হয় রূপালি পর্দার খবর। কিন্তু অনেক সময় সত্যি সত্যি সেই ঘটনা ঘটে। তখন অনেকে তা এড়িয়ে যান। আর এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটি সবচেয়ে জনপ্রিয় টিভি তারকাদের একজন ডোমিঙ্গোস মনটাগনার এক নাটকের শ্যুটিংয়ে সময় নদীতে ডুবে মারা গেছেন। তাকে বাঁচানোর জন্য একজন সহশিল্পী যখন চিৎকার করে সাহায্য চাইছিলেন, তখন অন্যরা ভেবেছেন সেটাও নাটকে অভিনয়ের অংশ। খবর বিবিসির।

ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক নাটক ‘ভেলহো চিকো’র একটি এপিসোডের দৃশ্য ধারণ করা হচ্ছিল সাও ফ্রানসিসকো নদীতে। শ্যুটিংয়ের ফাঁকে ডোমিঙ্গোস মনটাগনার এবং আরেক অভিনেত্রী ক্যামিলা পিটাঙ্গা নদীতে সাঁতার কাটতে যান।

নদীর স্রোতে তিনি যখন ভেসে যাচ্ছিলেন, তার সঙ্গে থাকা অভিনেত্রী ক্যমিলা চিৎকার করে সাহায্য চান। কিন্তু স্থানীয়রা ভেবেছিলেন, তারা বুঝি তখনো নাটকের অভিনয় করে চলেছেন। এটিকেও টেলিভিশন সোপ অপেরার অংশ ভেবেছিলেন তারা।

কর্তৃপক্ষ অবশ্য বলছে, যেভাবে তীব্র স্রোতে ডোমিঙ্গোস ভেসে যাচ্ছিলেন সেখানে আসলে অন্য কারও কিছু করার ছিল না। এই সোপ অপেরায় ডোমিঙ্গোস মনটাগনারকে স্থানীয় বন্দুকবাজদের সঙ্গে লড়াই করতে দেখা যায়। একটি দৃশ্যে দেখা যায়, তাকে কয়েকবার গুলি করা হয় এবং তিনি সাও ফ্রানসিসকো নদীতে ডুবে যান। যদিও কয়েক সপ্তাহ পরে তিনি আবার ফিরে আসেন। বাস্তবে তার নদীতে ডুবে যাওয়ার ঘটনাকে সেরকম কোন অভিনয়ের দৃশ্য ভেবেছিলেন অনেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা