,

বিশ্রামে জো রুট

CRICKET-WT20-2016-ENG-TRAININGস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে টেস্ট দলে থাকলেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান জো রুটকে। সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন এই রুটই।

বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নেওয়ায় ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানের জায়গায় বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার।

টেস্টর মতো ওয়ানডে দলেও আছেন অভিষেকের অপেক্ষায় আছেন ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমে ওয়ানডেতে ৯৯ গড়ে রান করা বেন ডাকেট। সফরে না আসার সিদ্ধান্ত নেওয়া অ্যালেক্স হেলসের জায়গায় অভিষেক হতে পারে তার।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ৭ অক্টোবর।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি ব্রেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা