,

সাকিবের জন্য মাগুরায় মিলাদ

shakibনিউজ ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনা থেকে ক্রিকেটার সাকিব আল হাসান রক্ষা পাওয়ায় মিলাদের আয়োজন করেছে তার পরিবার।

শুক্রবার জুমার নামাজের পর মাগুরা কোর্ট মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন তার বাবা মাশরুর রেজা।

সাকিবের বাবা সাংবাদিকদের বলেন, দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করেছেন। যে কারণে বাদ জুমা মাগুরা মসজিদে তার জন্য মিলাদ দেয়া হয়েছে।

এদিকে শনিবার কেশব মোড়ের বাড়িতে ফকির মিসকিন খাওয়ানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, কক্সবাজারের উখিয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে ওই হেলিকপ্টারে চড়েই কক্সবাজারে যান ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে নামিয়ে ঢাকা ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা