,

দৌলতদিয়ার দুটি ফেরিঘাট বন্ধ, দীর্ঘ যানজট

 

নিজস্ব প্রতিবেদক : দৌলতদিয়া-খুলনা রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের দুটি বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঢাকামুখী শতশত যানবাহনের যাত্রীরা।শুক্রবার বিকেলে দৌলতদিয়া-খুলনা রুটে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়া ও ঘাট কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্তের অভাবে দীর্ঘ যানজটের সৃষ্টি বলে দাবি যানবাহনের চালক ও যাত্রীদের।

99_50958

সন্ধ্যার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে গোয়ালন্দ পৌর জামতলা বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ৫ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজট দেখা গেছে। সময় যত বাড়ছে যানজট ততই বাড়ার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

পুলিশ জানায়, দৌলতদিয়া ফেরিঘাট সমস্যা ও পারাপারে সময় বেশি লাগায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুইটি ঘাট দিয়ে চলছে পারাপার।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ভাঙনের কারণে ২ ও ৪ নম্বর ঘাট দুটি বন্ধ রয়েছে এবং চালু রয়েছে ১ ও ৩ নম্বর ঘাট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা