,

জিয়ার মাজার সরানোর সিদ্ধান্ত নেয়নি সরকার-ওবায়দুল কাদের

 
নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জাতীয় সংসদ ভবন থেকে সরানোর কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। শুক্রবার সকালে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় সভায় সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে একথা বলেন।মতবিনিময় সভায় তিনি আরো বলেন, বর্তমান সরকারের বাকি মেয়াদে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির যে ইস্যুগুলো আছে, সবকিছু আমরা বাস্তবায়ন করবো। শান্তি চুক্তির পূর্ন বাস্তবায়ন দেখবে পার্বত্য জনগন।

%e0%a6%93%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবী প্রসঙ্গে সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পার্লামেন্টের নিয়মে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী কোন রসিকতা করার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ।
উল্লেখ্য, ২০১৮ সালের মধ্যে বান্দরবান ও কক্সবাজারকে ঘিরে একটি পর্যটন ভিলেজ গঠন করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে এবং পার্বত্য জেলা বান্দরবানকে শীঘ্রই একটি টুরিষ্ট জোনে রুপান্তরিত করা হবে বলে জানান ওবায়দুল কাদের। পরে তিনি বান্দরবানের চিম্বুক স্থানটি পরিদর্শনে যান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে