,

পাকিস্তানে আত্মঘাতি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের একটি মসজিদে জুমার নামাজে আত্মঘাতি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামের মসজিদে ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালানো হয়। এ খবর জানিয়েছে রয়টার্স।

nbangla24_50955

পায়িখান গ্রামে বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এফএটিএ দ্বিতীয় আঞ্চলিক কর্মকর্তা। আফগান সীমান্তবর্তী মোহমান্দ অঞ্চলের ওই গ্রামটি উপজাতীয় অধ্যুষিত। মোহমান্দ সংস্থার উপ-প্রশাসক নাভিদ আকবর রয়টার্সকে বলেন, ‘এটি একটি জনাকীর্ণ মসজিদ ছিল। সেখানে ওই আত্মঘাতী হামলাকারী “আল্লাহু আকবর” বলে চিৎকার করে। তার পরপরই একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

হামলায় ঘটনাস্থলেই মারা যান ১৬ জন। পরে আরো ৯ জনের মৃত্যু হয়।

উত্তর-পশ্চিম এফএটিএ অঞ্চলের অপর এক কর্মকর্তা শওকত খান বলেন, হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। অনেকে মসজিদে জড়ো হয়েছিল। সেখানে এক আত্মঘাতি বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা