,

আলেপ্পোয় অবরোধ প্রত্যাহারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো শহর এখনো অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। এর ফলে শান্তিচুক্তির পরেও শহরটিতে ত্রান পাঠাতে পারছে না জাতিসংঘ। বৃহস্পতিবার সরকারি বাহিনীকে দ্রুত শহরে ত্রান পৌঁছানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

syria1473956795
গত সোমবার সিরিয়ায় অস্ত্রবিরতির জন্য চুক্তিবদ্ধ হয়েছে আসাদ সরকারের মিত্র রাশিয়া ও বিদ্রোহীদের অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। আলেপ্পোয় সরকারি বাহিনীর অবরোধ প্রত্যাহার ও ত্রান বহর পৌঁছানোর সুযোগ করে দেওয়াকে এই চুক্তির জন্য একটি পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তরা জানিয়েছেন, তুর্কি থেকে সিরিয়ায় প্রবেশের জন্য ২০টি ত্রানবাহী লরি অপেক্ষা করছে। এগুলোর গন্তব্য আলেপ্পো।

তিনি বলেন, ‘সিরিয়া সরকার যুদ্ধবিরতির আগে জাতিসংঘের ত্রানবাহী গাড়িগুলোকে প্রবেশের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল। এটি এখনো পালিত হয়নি। এটি দ্রুত হওয়া উচিৎ।’

এদিকে বৃহস্পতিবার সকালে আলেপ্পোয় সরকারি ও বিদ্রোহী বাহিনীকে নিজেদের অবস্থান অনড় থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আলেপ্পোভিত্তিক বিদ্রোহী দল ফাস্তাকিমের কর্মকর্তা জাকারিয়া মালাহিফজি বলেছেন, আন্তর্জাতিক পক্ষগুলো তাকে জানিয়েছেন শুক্রবার ত্রান বাহী গাড়ি এসে পৌঁছবে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে আজ (বৃহস্পতিবার) অবরোধ প্রত্যাহার করা হবে। সেইসঙ্গে আগামীকাল ত্রান এসে পৌঁছবে। এটা হওয়ার কথা। কিন্তু এখনো আশাব্যাঞ্জক কিছু ঘটেনি। বিদ্রোহীরা অবরোধ প্রত্যাহারে প্রস্তুত। কিন্তু সরকারি বাহিনী এই সুযোগে কোনো পদক্ষেপ নিতে পারে বলে বিদ্রোহীরা আশঙ্কা করছে।’

অবরোধ প্রত্যাহারের বিষয়ে সিরিয়ার সরকারি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা