,

চুমুতে সয়লাব বেফিকরে

বিনোদন ডেস্ক : এক সিনেমা ঘিরে এত চুমুর দৃশ্য কখনো দেখেনি বলিউড। যা এখন দেখাচ্ছে রণবীর সিং ও বাণী কাপুরের আপকামিং সিনেমা বেফিকরে। একের পর এক চুমু। যে পোস্টার বেরোচ্ছে, তাতেই চুমু। সম্প্রতি সিনেমাটির যে গানটি মুক্তি পেয়েছে, তাতে চুমুর দৃশ্য ছাড়া আর কোনো দৃশ্যই নেই! ফলে এতো চুমু নিয়ে কী রিলিজ় করতে পারবে বেফিকরে? এই নিয়ে জোর চর্চা চলছে বলিউডে, সংবাদমাধ্যমগুলোতে এবং সোশ্যাল মিডিয়ায়।

ranvir1473993678

যেদিন থেকে বেফিকরের পোস্টার সামনে এসেছে, তাতে শুধু চুমুই চুমু। রণবীর সিং আর বাণী কাপুরের বিভিন্ন পোজ়ের চুমু নিয়েই সাজানো হয়েছে পোস্টারগুলো। সিনেমাটির যে গানটি মুক্তি পেয়েছে, সেটিরও বিষয়বস্তু চুমু। পুরো গানে শুধু চুমুই দেখানো হয়েছে। বিভিন্ন বয়সে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পেশার মানুষের চুমু দেখানো হয়েছে বেফিকরের ‘লবো কা কারোবার’ গানটিতে। বাদ যায়নি সমকামী চুমুও।

ফলে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে সিনেমাটি আলোচনার ঝড় তুলেছে। অনেকে তো এটাও বলতে শুরু করেছে যে, সেন্সর বোর্ড তাদের ছুরি কাঁচিতে শান দিতে শুরু করে দিয়েছে। চুমু কাটবে বলে প্রস্তুতি নিচ্ছে তারা।

যশরাজ ফিল্মসের এ সিনেমায় রণবীর সিং ও বাণী কাপুর ২৭ বার লিপলক করেছেন। বেফিকরে বলিউডে মুক্তি পাবে ৯ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা