বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফর: ইংল্যান্ড দল ঘোষণা আজ

engস্পোর্টস ডেস্ক : এউইন মরগান ও অ্যালেক্স হেল্স না করে দিয়েছেন আগেই। নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’ও। তাতে অবশ্য ইংল্যান্ডের বাংলাদেশ সফরের প্রস্তুতি থমকে থাকেনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এরই মধ্যে মরগানের বিকল্প হিসেবে জস বাটলারের হাতে ওয়ানডে দলের দায়িত্ব দিয়েছে। আজ বাংলাদেশ সফরের টেস্ট ও ওয়ানডে দুটি দলই ঘোষণা করবে ইসিবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বেশ বড় দলই ঘোষণা করতে যাচ্ছে ইসিবি। ধারণা করা হচ্ছে, অ্যালিস্টার কুকের টেস্ট দলে ডাকা হবে ১৭ জনকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলটাও খুব ছোট হবে না। বাংলাদেশে রঙিন পোশাকের ক্রিকেট খেলতে আসার কথা ১৫ জনের। বাংলাদেশ সফরের পরপরই ভারতে যাবে ইংল্যান্ড। তবে ইসিবি আজ দল ঘোষণা করবে শুধু বাংলাদেশ সফরের জন্যই।

মরগান ও হেলস সরে দাঁড়ানোয় কপাল খুলতে পারে হাসিব হামিদ ও বেন ডাকেটের। ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ডাকেট সুযোগ পেতে পারেন ওয়ানডে দলে। ১৯ বছর বয়সী হামিদকে ভাবা হচ্ছে টেস্টে কুকের ওপেনিং সঙ্গী। এ ছাড়া লিয়াম ডসন, জ্যাক লিচ, কিটন জেনিংস ও বেন ফোকসের মতো একেবারে আনকোরারা সুযোগ পেতে পারেন বাংলাদেশ সফরের দলে। এই চারজনের মধ্যে ডসন ও লিচ স্পিনার, জেনিংস ওপেনার ও ফোকস উইকেটকিপার।

ইংল্যান্ডের দল যেমনই হোক না কেন, এখনো আলোচনায় মরগান ও হেলসের সিদ্ধান্ত। মরগানকে ঘিরে ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গন মোটামুটি দ্বিধাবিভক্ত। নাসের হুসেইন ও মাইকেল ভনের মতো সাবেক অধিনায়কেরা বলেছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন মরগান, তৈরি করেছেন খারাপ উদাহরণ। আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডকে বেছে নেওয়া মরগান দলে কর্তৃত্ব হারাচ্ছেন বলেই বিশ্বাস ভন-হুসেইনদের। এ বছর ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ মরগান আবার দলে ঢুকতে পারেন কি না, সেটি নিয়েই তাঁরা শঙ্কিত। আরেক সাবেক অধিনায়ক বব উইলিসও মনে করেন, দলে নিজের জায়গা নড়বড়ে করে ফেলেছেন মরগান। সাবেক অধিনায়ক ও ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসও হতাশ মরগান-হেল্সদের সিদ্ধান্তে।

তবে এই দলে নেই গ্রাহাম গুচ ও ইয়ান বোথাম। গুচ মনে করেন না মরগানের ক্যারিয়ার হুমকিতে পড়েছে। বোথাম মনে করেন, ইসিবি যেহেতু বাংলাদেশ সফরে যাওয়া না-যাওয়াটা পুরোপুরিই খেলোয়াড়দের ওপরে ছেড়ে দিয়েছিল, তাই কথা বাড়িয়ে লাভ নেই।

ইংল্যান্ডের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক বাটলারও ব্যাট করেছেন তাঁর অধিনায়কের হয়ে। ওয়ানডেতে ইংল্যান্ডকে বদলে দেওয়ায় সবচেয়ে ‘বড় অবদান’ মরগানের—এই স্বীকৃতি দিয়ে বাটলার বলেছেন বাংলাদেশ সফরের পর খুশি মনেই অধিনায়কত্ব ফিরিয়ে দেবেন পূর্বসূরিকে।
এদিকে ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি পথঘাটের নিরাপত্তা নিয়ে শঙ্কাতেই বাংলাদেশে আসছে না। হোটেল কিংবা গ্যালারি নিয়ে তাঁদের কোনো ভয় নেই। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুই জায়গার নিরাপত্তার আশ্বাস দিলেও বার্মি আর্মিকে রাস্তার নিরাপত্তার জন্য বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলে। কিন্তু তা ব্যয়বহুল হওয়ায় পিছু হটেছে বার্মি আর্মি।

বাংলাদেশের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ অবশ্য সবকিছু ভুলে নির্ভার হয়েই বাংলাদেশে আসতে বলেছেন ইংল্যান্ডকে, ‘নিরাপত্তাজনিত ঘটনা সবখানেই ঘটছে। এখানে আমাকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।’ তাঁর নিজের বাংলাদেশে আসার পক্ষে এটিকে দেখিয়েছেন জোরালো যুক্তি হিসেবে। তাই ইংল্যান্ডকেও বলেছেন, ‘আমি এসেছি আপনারাও আসুন।’ এএফপি, ক্রিকইনফো, টেলিগ্রাফ, ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত