,

সেক্স ভিডিও ভাইরাল, সরাতে না পেরে তরুণীর আত্মহত্যা

tizianaআন্তর্জাতিক ডেস্ক : এক বছর ধরে চেষ্টার পরেও সেক্স ভিডিও সরাতে ব্যর্থ হয়ে ইতালীয় এক তরুণী আত্মহত্যা করেছেন।

মেয়েটি চেয়েছিল সবার কাছ থেকে নিজেকে ভোলাতে। কিন্তু, তাকেই ইতালি এবং বিশ্বজুড়ে আজ স্মরণ করা হচ্ছে। খবর বিবিসির।

ঘটনার শুরু প্রায় এক বছর আগে। ৩১ বছর বয়সী তিজিয়ানা তার একটি সেক্স ভিডিও পাঠিয়েছিলেন প্রাক্তন বয়ফ্রেন্ডসহ চারজনকে।

কিন্তু তারা সেটি ইন্টারনেটে আপলোড করে। আর বছরজুড়ে ভিডিওটি সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রায় ১০ লাখেরও বেশি মানুষ সেটি দেখে আর তিজিয়ানা হয়ে ওঠে সবার কাছে ঠাট্টার পাত্রী। কিন্তু সেটিই মেনে নিতে পারেনি মেয়েটি।

সর্বাত্ম চেষ্টা চালায় তিজিয়ানা ভিডিওটি বিভিন্ন সাইট থেকে সরিয়ে ফেলতে। এমনকি আদালতের দ্বারস্থ হন তিনি।

যদিও আদালত ইন্টারনেট থেকে ভিডিওটি সরিয়ে ফেলার আদেশ দেন। কিন্তু, আইনি খরচ হিসেবে তাকে ২০ হাজার ইউরো প্রদানের আদেশ দেন, যা ছিল তার জীবনের চূড়ান্ত অপমান।

ভিডিওটি যখন ভাইরাল হয়ে ওঠে তখন তিজিয়ানা তার চাকরি ছেড়ে দেন। শহর ছেড়ে চলে যান। এমনকি নিজের নামও বদলে ফেলতে চেয়েছিলেন।

কিন্তু সমাজের নানা বঞ্চনায় শেষ পর্যন্ত নেপলসে তার এক আত্মীয়ের বাসায় আত্মহত্যা করেন তিজিয়ানা।

এই আত্মহত্যার ঘটনা পুরো ইতালিজুড়ে সাড়া ফেলেছে। দেশটিতে তৈরি করেছে ক্ষোভ আর শোক। তার শেষকৃত্যানুষ্ঠান দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

আইনজীবীরা ওই চার ব্যক্তিকে এজন্য দায়ী করছেন।

দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি পর্যন্ত বলেছেন, এ রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আসলেও খুব কম করার থাকে।

এটি আসলে একটি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক লড়াই। নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার সবকিছুই করতে প্রস্তুত বলেও জানান তিনি।

মেয়েটির পরিবারের দাবি, দেশের আইন যেন প্রমাণ করে, তার মৃত্যু নিরর্থক ছিল না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে